1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি অনুমোদন: রেজওয়ানুল সভাপতি, সেক্রেটারি গোলাম রব্বানী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮, ৬.১০ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. রেজানুল হক চৌধুরী শোভন সভাপতি ও গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ জুলাই) রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। সংগঠনটির বিপুল সংখ্যক নেতা-কর্মী সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে আগ্রহী হওয়ায় শেষ পর্যন্ত কমিটি গঠনের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে সর্বসম্মতভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অর্পিত ক্ষমতাবলে আগামী দুই বছরের জন্য তাদের এই পদে নির্বাচন করে কমিটি অনুমোদন দেন তিনি ।
ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া মো. রেজানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া গোলাম রাব্বানী একই বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।
একইদিনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সঞ্চিত চন্দ্র দাস। একইভাবে ঢাকা মহানগর উত্তর সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহীম। তার সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর হমান হৃদয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. মেহেদি হাসান। তার কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জোবায়ের হোসেন। কেন্দ্রীয় কমিটির ন্যায় এই তিন কমিটিও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।
গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যবার সম্মেলনে কমিটি ঘোষণা করা হলেও এবার সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন কারণে কমিটি ঘোষণার সময় পিছিয়ে যায়। সম্মেলনের আড়াই মাস পর আজ কমিটি ঘোষণা করা হলো। কমিটির ঘোষণার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের গণভবনে ঢেকে তাদের সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার কমিটি ঘোষণার আগে তিনি ২৯তম সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলেন।
এবার কেন্দ্রীয় কমিটিসহ গুরুত্বপূর্ণ চারটি শাখায় নারী নেতৃত্বের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!