1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

ফলাফল যাই হোক, সন্ত্রাসী ভোট প্রত্যাখ্যান করলাম: আরিফুল হক

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুলাই, ২০১৮, ১২.২৯ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

অনলাইন ::
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফল আগাম প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সোমবার বিকালে ভোটগ্রহণ শেষে তিনি সিলেট শহরে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “ফলাফল যাই হোক, সন্ত্রাসী ভোট প্রত্যাখ্যান করলাম।”
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেটের ১৩৪টি কেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ চলে। ভোটার ছিল ৩ লাখ ২১ হাজার।
ধানের শীষের প্রার্থী বিদায়ী মেয়র আরিফুল আগেই পুলিশের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ করে আসছিলেন।
সোমবার ভোটগ্রহণ শুরুর ৫ ঘণ্টার মধ্যে তিনি রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের দপ্তরে গিয়ে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিলেন।
বিকালে ভোটগ্রহণ শেষে আরিফুল বলেন, “এটা ভোট চুরি না, দিনে-দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে ভোট ডাকাতি হয়েছে।”
আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দীন আহমদ কামরানের উদ্দেশে বিএনপি প্রার্থী বলেন, “এই জয়, জয় না। এটা মীর জাফরের জয়। এই জয়ের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমার পরাজয়টা বড় ব্যাপার না, এ নির্বাচনের ফলে নতুন প্রজন্ম একটি ভুল জিনিস শিখছে।
“সৎ সাহস থাকলে আওয়ামী লীগের কোন নেতা আছেন, আসেন নির্বাচন করি- দেখা যাবে কার কত জনপ্রিয়তা। কমপক্ষে ১ লাখ ভোটে জয়লাভ করব।”
“আমি এ সরকারের পদত্যাগ দাবি করছি। এ সরকারের অধীনে আর কোন নির্বাচনে যাওয়া উচিৎ না,” বলেন বিএনপির এই নেতা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!