1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরে ধান সংগ্রহ অভিযান: বাদাঘাট ইউনিয়নে কৃষকদের নামের নতুন তালিকা হবে

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ জুলাই, ২০১৮, ৭.০১ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিদি
“তাহিরপুরে কৃষকের ধান দিচ্ছে ফড়িয়া ব্যাবসায়ীরা” এমন শিরোনামে গত ২৩ জুলাই দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের এক কৃষকের অভিযোগের ভিত্তিতে বাদাঘাট ইউনিয়নে ধান সংগ্রহ অভিযানে কৃষকের নামে ধান দিচ্ছে ফড়িয়া ব্যাবসায়ী এমন বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
তদন্ত শেষে আজ রবিবার(২৯ জুলাই) তদন্ত কমিটি ধান সংগ্রহ অভিযানে বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের কৃষকের নামের তালিকা তৈরীতে অনিয়মের বিষয়টি সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটি।
তদন্ত কমিটি এ প্রতিবেদককে বাদাঘাট ইউনিয়নে ধান সংগ্রহ অভিযানে অনিয়মের বিষয়ে সত্যতা পাওয়ার বিষয়ে নিশ্চিত করে জানান,বাদাঘাট ইউনিয়নে ধান সংগ্রহের আগের নামের তালিকা বাতিল করে ১ আগষ্ট বুধবার সকাল ১১ ঘটিকায় লটারির মাধ্যমে উপজেলা সংগ্রহ কমিটির উপস্থিতিতে কৃষকের নামের তালিকা নতুন করে চুড়ান্ত করা হবে।

উল্লেখ্য,চলতি অর্থবছরে তাহিরপুর উপজেলায় ৫০০ মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্ধ দেওয়া হয়েছে। যা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বন্টন করে প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে কৃষকদের মধ্যে বন্টন করার দায়িত্ব দেয়া হয়েছিল।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব বলেন, আগের তালিকা বাদ দিয়ে সকল কৃষকের উপস্থিতিতে লটারির মাধ্যমে বাদাঘাট ইউনিয়নের প্রকৃত কৃষকদের নতুন তালিকা করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!