1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশসড়ক বেহাল

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ জুলাই, ২০১৮, ১১.৪৮ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়কটি বেহালের কারণে চরম দূর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। এই সড়কটি হাসপাতালের প্রবেশ মুখ থেকে শুরু করে তাহিরপুর-বাদাঘাট সড়ক পর্যন্ত বেহাল দশা বিরাজ করছে। হাসপাতালে প্রবেশ গেইট থেকে মুল সড়কে উঠতে গেলে কাদাঁ মাটি দিয়ে হেটে যেতে অনেকেই পিছলে মাটিতে পরে গিয়ে আহত হয়েছে। এছাড়াও জরুরী প্রয়োজনে কোন ধরনের যানবাহন নিয়ে চলাচল করা যাচ্ছে না। যেন দেখার কেউ নেই।
জানাযায়,সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনের সামনে ও চারপাশে ড্রেজার দিয়ে নিচু স্থান ভরাট করা হয়। ভরাট করার সময় ড্রেজার মেশিনের মাধ্যমে ফেলা বালু,মাটির পেশারে মূল সড়কটি বালু,মাটি কাদাঁয় ভরে যায়। অনেক সময় হেটে যাওয়ার সময় পিছলে পড়ে যায় শিশু,বৃদ্ধসহ সকল স্থরের মানুষ। কিন্তু সংশ্লিষ্ট কতৃপক্ষ একমাসের বেশী হলেও কোন মেরামতের ব্যবস্থাই করছেন না। কেউ এই বিষয়ে কোন কথা বলছেও না। কারো কোন দায়বদ্ধতা নেই যেন। এতে করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীসহ সকল শ্রেনী-পেশার মানুষের মনে চরম ক্ষোব বিরাজ করছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসা লোকজন জানান,এই ভাবে আর কত দিন। একটি উপজেলা হাসপাতালের চলাচল করার মূল সড়কটি যদি এই বেহাল অবস্থা থাকে তাহলে রোগীসহ লোকজন কিভাবে চলাচল করবে। কোন ধরনের যানবাহন চলাচল করা যায় না এই সড়কটি দিয়ে। কতৃপক্ষও কোন কথা বলছেন না। দুর্ভোগ ত আমরা যারা চলাচল করি। তাদের আর সমস্যা নাই মনে হয়।
হাসপাতালের সামনে মুরসালী ফার্মেসী মালিক জাহাঙ্গীর আলম,আরমান ফামেসী মালিক বোরহান উদ্দিন,মা ফামেসীর মালিক স্বজল ও লিজা ফামেসীর মালিক পিযুস সরকারসহ লালন মিয়া,জব্বার মিয়াসহ স্থানীয় ব্যবসায়ীরা বলেন,একমাসের বেশী হবে এই হাসপাতাল থেকে আমাদের দোকানে আসার ও বাজার যাবার সড়কটি বেহাল অবস্থ বিরাজ করছে। কারোর কোন দায় বদ্ধতা নেই মনে হচ্ছে। অথছ এই হাসপাতালে প্রতিদিন প্রায় ৫শতাধিক রোগীসহ সাধারন মানুষ আসছে। তারা এসে হাসপাতালে প্রবেশ করতে গেলেই কাদাঁ মাটি ও বালু পা লেগে যায়। ইটের উপর বড় করে কোন রখমে পায় হয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। জরুরী বিত্তিত্বে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে না। দ্রুত এই গুরুত্বপূর্ন সড়কটি সর্ব সাধারনের অসুবিধার কথা বিবেচনা করে দ্রুত মেরামত করার জন্য দাবী জানাচ্ছি। স্থানীয় মেম্বার প্রদীপ দাস জানান,সড়কের বেহাল অবস্থার কারনে হাসপাতালের প্রবেশ করার এখন খুবেই কষ্ট কর। গুরুত্বপূর্ন এই সড়কটি মেরামত করা খুবেই প্রয়োজন। না হলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজন ও জরুরী কারনে কোন রোগী সিএনজি বা লেগুনা দিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!