1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ধর্মপাশায় বাউবির পরীক্ষায় নকলেল দায়ে ১৪ পরীক্ষার্থী বহিস্কার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮, ১১.২৯ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ওই ১৪ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
কলেজ সূত্রে জানা যায়, ওইদিন সকাল ৯ টা থেকে বাদশাঞ্জ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে বাউবি’র ডিগ্রি দ্বিতীয় সেমিস্টারের সমাজতথ্য-১ পরীক্ষা শুরু হয়। সকাল ১০টার দিকে বাউবি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় ওই পরীক্ষার্থীদের নকল করতে দেখে তিনি তাদের বহিস্কার করেন। বহিস্কৃতরা হলেন, রফিকুল ইসলাম, বন্ধনা চক্রবর্তী, পাপিয়া রাণী সরকার, শেফালী আক্তার, কামাল পাশা ও শামসুল ইসলাম।
অপরদিকে একই কেন্দ্রে দুুপুর ২টা থেকে ডিগ্রি তৃতীয় সেমিস্টারের ইতিহাস-২ বিষয়ের পরীক্ষা শুরু হলে বিকেল ৪টার দিকে বাউবি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আরও ৮ পরীক্ষার্থীকে বহিস্কার করেন। বহিস্কৃতরা হলেন, সুপ্রিয়া দাস, আতিকুর রহমান, দিপন কান্তি তালুকদার, দিলীপ কুমার মজুমদার, শাহিদা আক্তার মনি, প্রদীপ রঞ্জন, লাকী খানক ও নুসরাত জাহান।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ রঞ্জন তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!