1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

তাহিরপুরে তিনদিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্ভোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮, ১১.১৮ এএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
অপ্রতিরুদ্ধ দেশের অগ্রযাত্রায় ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা এই শ্লোগান কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফলদ ও বৃক্ষ মেলার বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ব্যাক্তিবর্গের অংশ গ্রহনে শুক্রবার (২৭জুলাই) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বনাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে তিন দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্ভোধন করা হয়। পরে এই উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সবায় আলোচনা সভায় মিলিত হয়। এসময় তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুছ ছালামের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হোসেন রুকন,তাহিরপুর উপজেলা আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,আ,লীগ নেতা অনুপম রায়,উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আইরিন আক্তার,উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুশার প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!