1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮, ৩.২০ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে শালিস বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শালিসকারীসহ অন্তত ১০জন। বৃহষ্পতিবার বিকেলে উপজেলার কর্ণগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জমসেদ খা (৪০) কর্ণগাও গ্রামের ওসমান খার ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্ণগাও গ্রামের আবুল ওয়াফা ও আলম খার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ ঘটনার নিষ্পত্তির জন্য গ্রামের আব্দুল্লাহ মিয়ার দোকানে বৃহষ্পতিবার বিকেল চারটায় শালিস বৈঠক বসে। শালিসে কথা কাটাকাটির জের ধরে আবুল ওয়াফার লোকজন অতর্কিত হামলা করে। প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরতর আহত হন জমসেদ খা। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হন তার আতœীয় আলমগীর খা ও আলম খা। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিপক্ষের আঘাতে আলম খার পক্ষের আরো তিনজন আহত হন। অন্য পক্ষ ও শালিসকারীসহ আরো ৫জন আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল বলেন, খবর পাওয়ার পরই আমরা ঘটাস্থলে ছুটে এসেছি। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!