1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮, ৩.১৮ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গত বছরের একটি মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মাহমুদুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ আমলগ্রহণকারী বিচারিক হাকিম আদালতের (সদর) বিচারক দেলোয়ার হোসেন এই আদেশ দেন। গত বছরের ১০ ডিসেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক নাজমুল হক কিরণ।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর সুনামগঞ্জ সদর থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার নিয়ে মানহানির বক্তব্য রাখেন মাহমুদুর রহমান। এই অভিযোগে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক নাজমুল হক কিরণ। পুলিশ অভিযোগ তদন্ত শেষে আদালতে প্রসিকিউশন দাখিল করে। পরে আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে দ-বিধির ৫০০ ও ৫০১ ধারার অপরাধ আমলে নিয়ে সমন জারির আদেশ দেন। বৃহষ্পতিবার মামলার ধার্য তারিখ ছিল। কিন্তু মাহমুদুর রহমান হাজির হননি। মাহমুদুর রহমানের অবর্তমানেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মাহমুদুর রহমানের আইনজীবী মো. আবদুল হক জানান, মাহমুদুর রহমান একই ধরনের মামলায় মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে গিয়ে। গত ২২ জুলাই আহত হন। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাপাতালে ভর্তি আছেন। আমরা জামিন আবেদন প্রার্থনা করলেও আদালত নামঞ্জুর করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!