1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বিএনপি নেতার মৃত্যুতে উপজেলা বিএনপির শোক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮, ৩.০৭ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক আহমদ (৪৬) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
রবিবার আক্তাপাড়া (মিনাবাজার) মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বের হলেই বাজারে গলির মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কৈতক ৫০ সয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয় স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২ টায় আক্তাপাড়া মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সিনিয়র সহ-সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফখরুদ্দিন কনুশাহ, আবদাল মিয়া (মেম্বার), আরফাত আলী, ইলিয়াছ আলী, আসাদ্দুজ্জামান আসাদ, ছলিব নূর বাচ্চু, নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, তোফায়েল আহমদ, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন, উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান চৌধুরী দিদার, সিতু মিয়া, ফজলুল করিম, শাহিন মিয়া, জাফর সাদেক লেবু, সালেহ আহমদ (মেম্বার), মাস্টার শাফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোশাহিদ আলী, সমিরন দাশসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও শোক প্রকাশ করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!