1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শেখ হাসিনার নির্দেশে ৮১৩টি ভোট কেন্দ্র কমিটি জমা দিল সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ৩.২২ পিএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
তৃণমূল সম্মেলনে প্রতিটি ভোট কেন্দ্রের কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা। এই নির্দেশনার পর সিলেট বিভাগের মধ্যে সবার আগে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলার ৮১৩টি ভোট কেন্দ্রের কমিটি জমা দিয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেসবাউল হুসেন সাচ্চু ও সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থের হাতে এই কমিটি জমা দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। কমিটি পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে এসব কমিটির নেতৃবৃন্দকে নিয়ে তৃণমূলে কাজ করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, আমাদের নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নির্দেশনা পেয়েই আমরা মাঠে কাজ শুরু করি। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড কমিটির মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্র কমিটি গঠন করি। এতে তৃণমূল নেতৃবৃন্দও উজ্জীবিত হয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য তৃণমূল নেতৃবন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছি আমরা। তবে সিলেট বিভাগে সবার আগে কমিটি করতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের উপর অর্পিত যে কোন দায়িত্ব পালন প্রস্তুত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!