1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

প্রধানমন্ত্রীর হাত থেকে জনপ্রশাসন পদক নিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ৩.১৬ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ইউনিয়ন পর্যায়ে মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য জনপ্রশাসন পদক-২০১৮ পেয়েছেন সুনামগঞ্জের সৃজনশীল জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা সন্তান মো. সাবিরুল ইসলাম। সোমবার ঢাকার ওসমানী মিলনায়তনে সাবিরুল ইসলামসহ পুরস্কারপ্রাপ্তদের হাতে এই অনন্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর ৩৯ জন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান এই পদক পেয়েছেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বিপ্লব ২০১৭ সালের মে মাসে সুনামগঞ্জে এসে দায়িত্ব নেন। নানা উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তার প্রয়োগ করে তিনি সুনামগঞ্জে বিভিন্ন কার্যক্রম সুনামগঞ্জ জেলায় বাস্তবায়ন করছেন। বিশেষ করে নতুন ও বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে তিনি প্রতিটি ইউনিয়নসহ উপজেলায় মুক্তিযুদ্ধ যাদুঘর ও ১০০টি লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। তার পরিকল্পনায় ইতোমধ্যে ৩১টি মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরি প্রতিষ্টা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, বধ্যভূমি চিহ্নিতকরণ, টেকেরঘাট সাব সেক্টরে মুক্তিযোদ্ধা উপত্যকা প্রতিষ্ঠা এবং শহিদ সিরাজের নামে কটেজও করেছেন।
এদিকে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম জনপ্রশাসন পদক পাওয়ায় সুনামগঞ্জের সুধীজন তাকে অভিনন্দন জানিয়েছেন। নাগরিক সংবর্ধনার কথাও জানিয়েছেন অনেকে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!