1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সিলেটে প্রচারণার চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনায় ব্যস্ত আরিফ

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ১২.২৬ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

অনলাইন:
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচনী প্রচারণায় সিলেটবাসীকে আশ্বস্ত করার চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনায় মুখর হয়ে পড়েছেন বলে জানা গেছে। সূত্র জানায়, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনাই নয়, আরিফুল হক চৌধুরী তার নির্বাচনী প্রচারণায় সরকার, নির্বাচন কমিশনের বদনামেও ব্যস্ত। বেশিরভাগ সময়ই পার করছেন হুমকি দিয়ে। ব্যক্তি জীবনে দ্বন্দ্বের জের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর এক ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার দিকে ইঙ্গিত করেও আজেবাজে মন্তব্য করছেন তিনি।

বিগত ৫ বছর সিলেট সিটি করপোরেশনে মেয়র থাকলেও বিশেষ কোনো উন্নয়ন বয়ে আনতে পারেনি আরিফুল হক চৌধুরী। আর সে কারণে প্রচারণায় তিনি বলেছেন, ‘জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলাম, কিন্তু পুরো পাঁচ বছর কাজ করার সুযোগ পাইনি। আমাকে আরও একবার সুযোগ দিন।

এদিকে আরিফ ভোট নিয়ে বাঁচা-মরার হুমকি দিচ্ছেন বলেও জানা গেছে। তিনি বলেছেন, ভোট কারচুপির চেষ্টা করা হলে ‘হয় বাঁচব, না হয় মরব’। সূত্রের খবরে জানা গেছে, নির্বাচনী মাঠে নিজের অবস্থান পরাজয়ের দিকে গড়ানোর আশঙ্কা তৈরি হলে কারচুপির নামে নির্বাচনী ফলাফল প্রত্যাহার করার পরিকল্পনা করেছে বিএনপি তথা আরিফ। আর সে কারণেই বাঁচা-মরার মতো কথা বলছেন আরিফ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!