1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর সফরসঙ্গী মহকুমা ছাত্রলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর চৌধুরী আর নেই

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জুলাই, ২০১৮, ১১.০৬ এএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সত্তরের নির্বাচনে হাওরাঞ্চলে বঙ্গবন্ধুর সফরসঙ্গী মহকুমা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা ও সংগঠক মুজিবুর রহমান চৌধুরী (৭০) মারা গেছেন। শনিবার সকাল সাতটায় সিলেটের একটি বেসরকারি ক্লিনিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে মারা যান। জামালগঞ্জ উপজেলার মরহুমের গ্রামের বাড়ি ফেনারবাকে যানাজা শেষে তাকে সুনামগঞ্জ জেলা শহরে রাষ্ট্রীয় মর্যাদায় রাতে দাফন করা হবে।
সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি আব্দুল মজিদ বলেন, সিলেটে মুজিবুর রহমান চৌধুরী মারা যাবার পর সেখান থেকে তাকে নিজ বাড়ি জামালগঞ্জের ফেনারবাকে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে নামাজে যানাজা শেষে সন্ধ্যায় সুনামগঞ্জে পৃথক জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী মহান মুক্তিযুদ্ধে বালাট সাবসেক্টরের একজন অগ্রপথিক যোদ্ধা ও সংগঠক ছিলেন। তিনি বিএলএফ’র একজন সক্রিয় সংগঠক ছিলেন।
মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭০ সালে সুনামগঞ্জ জেলা হওয়ার আগে মহকুমা ছাত্র লীগের সভাপতি নির্বাচিত হন মুজিবুর রহমান চৌধুরী। এসময় জাতীয় নির্বাচন শুরু হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাওরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় আসেন। সফরের দুইদিন হাওরাঞ্চলের প্রার্থীরাসহ বঙ্গবন্ধুর সফরসঙ্গী হিসেবে ছিলেন ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান চৌধুরী। প্রচারণা চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবুর রহমান চৌধুরীকে নানা পরামর্শ দেন।
মুজিবুর রহমান চৌধুরীর সহযোদ্ধা ও ছাত্রলীগের তৎকালীন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, মুজিব ভাইকে খুব ¯েœহ করতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সত্তরের নির্বাচনে তিনি সফরসঙ্গী ছিলেন। এই সফরে আমিও ছিলাম। কাছ থেকে দেখেছি জাতির জনক তাকে ¯েœহ করতেন। দুই বছর আগে প্রকাশিত আমার গ্রন্থ ‘বঙ্গবন্ধুর সঙ্গে দুই দিন’ বইয়ে আমি এসব উল্লেখ করেছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!