1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

জামালগঞ্জে উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮, ৫.৪৩ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ ::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিল্পকলা একাডেমি ভবনে সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের নবঘটিত কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য গোলাম হোসেন, খোকন মিয়া, আবুল কাসেম, আসাদ মিয়া, হাবিবুর রহমান, তহুর মিয়া প্রমুখ। অনুষ্ঠানে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেনকে সভাপতি, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমানকে সিনিয়র সহ সভাপতি, একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ সোহেল আহমদ বাচ্ছুকে সাধারণ সম্পাদক, ভীমখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এতরাজ আলীকে সহ সাধারণ সম্পাদক, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শহীদুল ইসলাম সোহেলকে সাংগঠনিক সম্পাদক, বেহেলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ খোকন মিয়াকে কোষাধ্যক্ষ ও সাচ্না বাজার ইউপির ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্যা হোসনে আরাকে মহিলা সম্পাদিকা এবং জামালগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমানকে প্রধান উপদেষ্টা করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!