1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১২.১৭ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে মোটর ম্যাকানিক শাহিন হত্যা মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বারহাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর বারহাল গ্রামের আবদুল আলীর ছেলে। ২০১৭ সালের ৭ ডিসেম্বর সুদের পাওনা টাকা না পেয়ে শাহীন মিয়াকে নির্মমভাবে খুন করেছিল জাহাঙ্গীর।
পুলিশ জানায়, উপজেলার বারহাল গ্রামের আবদুল আলীর ছেলে জাহাঙ্গীর আলম ওরফে বাবলু একই উপজেলার পার্শবর্তী শিমুলতলা গরিয়াবাজ গ্রামের হতদরিদ্র রিকশা চালক আজাদ মিয়ার ছেলে মোটর ম্যাকানিক শাহিন মিয়ার কাছে সুদে টাকা লাগিয়েছিল। হতদরিদ্র শাহীন টাকা দিতে না পারায় স্থানীয় বাদাঘাট বাজার থেকে মোটরসাইকেলসহ তাকে বাড়িতে আটকে রাখে নির্মম নির্যাতন করে। এক পর্যায়ে হাসপাতালে নিয়ে আসার পথে শাহিনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার। কিন্তু জাহাঙ্গীর প্রভাবশালী থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিলনা। অবশেষে মঙ্গলবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুর রহমান সফি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতার করেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, শাহিন হত্যা মামলার আসামি জাহাঙ্গীর আলম বাবুলকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!