1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সিলেট ওসমানী মেডিকেল কলেজে ডাক্তার কর্তৃক রোগীর স্বজন ধর্ষিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ১১.৩১ এএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক কর্তৃক রোগীর স্বজনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতালে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ডাক্তারকে সোমবার পুলিমে সোপর্দ করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, সোমবার (১৬ জুলাই) ভোর রাতে হাসপাতালের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভিকটিমকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছেন স্বজনরা।
হাসপাতাল সূত্র জানায়, নগরের বনকলা পাড়া এলাকা থেকে আসা এক রোগীর সঙ্গে আসেন ওই নারী। ভিকটিম তার নানিকে নিয়ে ৮ নম্বর ওয়ার্ডে ছিলেন। রাতে ফাইল দেখার কথা বলে ডাক্তার মাহী ওই মেয়েটিকে একই ফ্লোরে নিজের কক্ষে ডেকে নিয়ে যান এবং ধর্ষণ করেন। সকালে বাবা-মা হাসপাতালে আসার পর কিশোরী ধর্ষণের ঘটনা তাদেরকে জানায়।
অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক পুলিশ ও আনসার সদস্যদের ওয়ার্ডের নিরাপত্তায় নিয়োজিত রাখা হয়। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত ভিকটিমের স্বজনদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের মধ্যে বৈঠক চলছিল বলে জানিয়েছেন হাসপাতালের উপ পরিচালক ডা. দেবব্রত রায়।
এ ব্যাপারে জানতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহবুবুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!