1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সিএনজি চালক সাকিব হত্যাকারী চার সিএনজি চালক গ্রেপ্তার, সিএনজি উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জুলাই, ২০১৮, ৪.৪৮ পিএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, দক্ষিণ সুনামগঞ্জ::
দক্ষিণ সুনামগঞ্জে সুরমা নদীতে পাওয়া সিএনজি চালকের লাশের হত্যাকারী ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় নিহত চালকের সিএনজিও উদ্ধার করে তারা। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই সিএনজি চালানো পেশায় জড়িত।
গ্রেফতারকৃত আসামীরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার জগজীবনপুর গ্রামের মাও. বোরহান উদ্দিনের ছেলে আবু হানিফ সোহেল (৩৫), ইকবালনগর এলাকার আবদুল হাসিমের ছেলে বাপ্পা রাজ (২৮), মৃত তাজিদ আলীর ছেলে জালাল উদ্দিন (৩০), মল্লিকপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে হুমায়ূন আহমদ (৩২) ও সিলেটস্থ জালালাবাদ থানার বাদে আলী গ্রামের মৃত সফাত উল্লাহ্’র ছেলে শেখ মো: আনা মিয়া। পুলিশের দীর্ঘ ১৬ ষোলো ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানে সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও সিলেটে পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়। অভিযান শেষে শনিবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার বরকত উল্লাহ খানের নির্দেশে আমরা অভিযান চালিয়ে ৫ আসামীকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছে। ২ লক্ষ টাকা লেনদেনের সূত্র ধরেই তাকে হত্যা করা হয়েছে। ১১ জুলাই রাত সাড়ে ১০ টায় আবু হানিয় সোহেলের সহযোগিরা নিহত সাকিবের সিএনজি রিজার্ভ করে। সাকিবকে নিয়ে প্রথমে সোহেলের বর্তমান বাসা সুনামগঞ্জ শহরের মাইজবাড়িতে যায়। পরে সেখান থেকে দিরাই রাস্তা মুখ (মদনপুর পয়েন্টে) এসে আধাঘন্টা চা নাস্তা করে হত্যাকারীরা। এরপর রাত সাড়ে ১১ টার দিকে দিরাই রাস্তার মুখ থেকে সিলেটের দিকে রওয়ানা দিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদরপুর সেতু পার হয়ে সিএনজি থামিয়ে পেচনে হাত বেঁধে শ্বাসরূদ্ধ করে চালক সাকিবকে হত্যা করে তারা। হত্যার পর রাত ১২টার দিকে জয়কলস উজানীগাঁও পয়েন্ট সংলগ্ন সেতু থেকে সুরমা নদীতে ফেলে দেয়। দুই দিন পর সকালে হাতবাঁধা অবস্থায় লাশ ভেসে উঠে।
উল্লেখ্য, ১১ জুলাই রাতে নিখোঁজ হয় নিহত সিএনজি চালক সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকেরগাঁও গ্রামের সিকন্দর আলীর ছেলে সাকিব মিয়া। পরে ১৩ তারিখ শুক্রবার সকালে উজানীগাঁও গ্রামের পশ্চিমে সুরমা নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!