1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

শোক দিবসে সুনামগঞ্জ শহরে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৮ অনুষ্ঠান: নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ৬.১১ এএম
  • ৬৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা শহর আজ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দখলে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে শহর জুড়ে আলোচনাসভা, কাঙ্গালি ভোজ ও শোকর‌্যালির আয়োজন করা হয়েছে। জেলা শহরের ৮টি স্থানে পৃথকভাবে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এ অনুষ্টানের আয়োজন করেছে। তাছাড়া প্রশাসনও শহীদ আবুল হোসেন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করেছে। তবে এবার সবচেয়ে বেশি ও বড় পরিসরে জাতীয় শোক দিবস পালন করছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। জেলা যুবলীগের নির্দেশে বিভিন্ন সাংগঠনিক ইউনিট জেলা শহরের চারটি স্থানে অনুষ্ঠানের আয়োজন করেছে।
সুনামগঞ্জ জেলা আওয়াম লীগ হোসেন বখত চত্বরে আলোচনাসভা ও কাঙ্গালিভোজের আয়োজন করেছে। সুনামগঞ্জ আওয়ামী লীগ রমিজ বিপণিস্থ কার্যালয়ে, স্বেচ্ছাসেবক লীগ দলীয় কার্যালয়ের সামনে, সদর উপজেলা যুবলীগ আলফাত স্কয়ারে, পৌর যুবলীগ পুরাতন বাসস্টেশনে, পৌর আওয়ামী লীগ শহীদ মিনারে, জেলা ছাত্র লীগ পুরাতন বাসস্টেশনে আলোচনাসভার আয়োজন করেছে।
এসব পৃথক স্থানগুলোতে এখন নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। বক্তব্য রাখছেন নেতাকর্মীরা। এর আগে জাতীয় শোক দিবসে সুনামগঞ্জে এত বড় পরিসরে ও একাধিক স্থানে জাতীয় শোকদিবস পালিত হয়নি বলে নেতাকর্মীরা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!