1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ছাতকে ইউপি চেয়ারম্যান বিল্লালের বিরুদ্ধে অপপ্রচার, যুবলীগের প্রতিবাদসভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮, ৪.৪৮ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃঃ
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরাতন মৈশাপুর গ্রামের ফারুক মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমেদকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কালারুকা ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। বক্তারা বিল্লাল আহমদকে ফারুক হত্যাকা-ের ঘটনায় হয়রানি করায় তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ফারুক হত্যাকারীদের আড়াল করার অভিযোগ করেন।
যুবলীগ নেতা জসিম উদ্দিনের বাড়ি সংলগ্ন মাঠে কালারুকা ইউপি যুবলীগের সভাপতি, ইউপি সদস্য ফজলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালারুকা ইউপি আ,লীগের সভাপতি আফতাব উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালারুকা ইউপি আ,লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়।
বক্তব্য রাখেন, আ,লীগ নেতা আরশ আলী, জালাল উদ্দিন, ইউপি সদস্য সদর উদ্দিন, আউয়াল মিয়া, মানিক মিয়া, আ,লীগ নেতা নুরুল হক, আমিনুল ইসলাম, আনহার মিয়া, সাইফুল হক, আলী হুসাইন, দিলোয়ার হুসাইন, রফিক আলী, আব্দুল মনাফ, ইলিয়াস আলী, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মামুন আহমদ, কালারুকা ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ চৌধুরী, জসিম উদ্দিন, আব্দুর রশীদ, কবির আহমদ, ফরহাদ আলী, তাজ উদ্দিন, সাইফুল ইসলাম, শাহ মোহাম্মদ, সোনা মিয়া, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, পাবেল আহমদ, টুটুল মিয়া।
উপস্থিত ছিলেন, বাবুল মিয়া, জাহাঙ্গীর আলম, রাজীব আহমদ, উজ্জ্বল, সেলিম আহমদ, আব্দুস শহীদ, সাইফুল হক, শাহ আলম, নিপ্রেশ দাস, সিধু দাস, রহমত আলী, আয়না মিয়া, লায়েক মিয়া, আব্দুল হান্নান, জালাল উদ্দিন, বদরুল হক প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাতকের কিছু কুচক্রি মহল উত্তর খুরমা ইউপির সন্তান ফারুক মিয়ার প্রকৃত হত্যাকারীকে আড়াল করে রাখতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অতীতের ন্যায় নৌকার পরাজয়ের লক্ষ্যে ফায়দা নীলনকশা করতেছে একাত্তরের পরাজিত শক্তি।
তারা বলেন, ছাতকের মানুষ সবসময় ঐ কুচক্রি মহলকে আস্তাকুরে ফেলেছে। বর্তমানেও ছাতকবাসী ঐক্যবদ্ধ। স্বাধীনতা বিরুধী ঐ শক্তি যাতে মাথাঝাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে লক্ষ রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!