1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরের দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তাকে নতুন করে শাল্লায় বদলি

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জুলাই, ২০১৮, ৪.২২ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলায় বিধি ভেঙ্গে প্রাথমিক শিক্ষকদের বদলি বাণিজ্য করে আলোচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌসকে এলাকাবাসী জগন্নাথপুরে যোগদান করতে না দেওয়ায় মন্ত্রণালয় তাকে দুর্গম উপজেলা শাল্লায় নতুন করে বদলি করেছে। গতকাল বুধবার জগন্নাথপুরের স্থলে তাকে শাল্লায় বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জানা গেছে ঘুষ বাণিজ্যের অভিযোগে গত ৪ জুলাই তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌসকে জগন্নাথপুরে বদলি করা হয়। এই আদেশে ক্ষুব্দ হয়ে ওঠেন স্থানীয় রাজনৈতিক ও শিক্ষক নেতৃবৃন্দসহ সুধীজন। তারা দুর্নীতিবাজ ওই কর্মকর্তাকে যোগ দিতে দেননি। অবশেষে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জগন্নাথপুরের বদলির আদেশ স্থগিত করে ওই শিক্ষা কর্মকর্তাকে শাল্লা উপজেলায় বদলির আদেশ দিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌসকে জগন্নাথপুরের বদলে শাল্লায় বদলির নতুন আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!