1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাত্রলীগের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ৬ উপদেশ বাণী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জুলাই, ২০১৮, ১২.৪২ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

অনলাইন::
ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশী ছাত্রনেতাদের উদ্দেশ্যে উপদেশ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতাদের সংগঠনের নেতা নির্বাচন প্রক্রিয়া এবং বর্তমান নেতৃত্বের দুর্বলতার বিষয়গুলো আমলে নিয়ে বেশিকিছু উপদেশ দিয়েছেন। বুধবার (৪ জুলাই) গণভবনে ছাত্রলীগের আসন্ন কমিটিতে পদপ্রত্যাশী ছাত্রনেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সেসব উপদেশকে একজন আদর্শবান নেতা হওয়ার প্রধান শর্ত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রধানমন্ত্রীর উক্ত উপদেশ গুলো বাংলা নিউজ পোস্টের পাঠকদের জন্য তুলে ধরা হলো :

১. ছাত্রনেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, শুধু টাকা দিয়ে রাজনীতি হয়না, রাজনীতি করতে হলে মানুষের মন জয় করতে হবে।

২. রাজনীতির মাঠে অনেক ক্ষেত্রে দেখা যায় নিজে উপরে ওঠার জন্য নিজ দলের অন্য নেতাকে হেয় করা হয়। যা মোটেও কাম্য নয় বলে মনে করে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি একা করা যায় না, সবাইকে নিয়ে করতে হয়।

৩. দলে অবস্থিত কর্মীদের প্রায় সময় সিনিয়র নেতাদের দ্বারা হেয় প্রতিপন্নের শিকার হতে হয়। যা বর্জন করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন: কর্মীদের তুচ্ছ বা অবজ্ঞা করে নয়, তাদের সম্মান করে নেতা হতে হয়। তারা যেন নেতার জন্য সবকিছু ত্যাগ করতে পারে।

৪. অনেক ক্ষেত্রে অন্যনেতাদের বাদ দেবার প্রবণতা দলের মধ্যে দেখা যায়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেন, কাউকে বাদ দিলে শক্তি ক্ষয় হয় এবং তাকে সঙ্গে নিলে শক্তি বাড়বে।

৫. অনেক ক্ষেত্রে আবার দেখা যায়, দলের কোনো সিদ্ধান্ত সকলে মেনে নিতে না পেরে উল্টো বিরোধিতা করে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কেউ বিরোধিতা করলে, আগে বুঝতে হবে কেনো সে বিরোধিতা করছে। বিরোধিতার কারণ না জেনে পাল্টা ব্যবস্থা নেয়া বোকামি।

৬. ছাত্রলীগের নেতা হবার পূর্বশর্ত মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নেতা হতে গেলে আগে অন্যের কষ্ট বুঝতে হবে।

এছাড়া আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!