1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জগন্নাথপুরে তুচ্চ বিষয় নিয়ে সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম :: রবিবার, ১ জুলাই, ২০১৮, ১১.৫৫ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই সহকর্মীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
শনিবার রাতটার ১০ দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরশহরের জগন্নাথপুর গ্রামের মিছির আলীর ছেলে মাহবুব হোসেন, তালেব আলী ছেলে নাজিব ও একই হাজী আশিক মিয়ার ছেলে আব্দুল আজিজ এবং মোহাব্বত আলীর ছেলে তানভির আলীসহ অন্যকর্মীরা সহকর্মীরা সুনামগঞ্জ শহর থেকে ছাত্রলীগের একটি কর্মসুচী শেষে শনিবার বিকেলে বাড়ি ফিরছিল গাড়ি করে। গাড়ির গ্লাস খোলা নিয়ে মাহবুব হোসেন ও আব্দুল আজিজ এর মধ্যে কথাকাকাটি হয়। পরে অন্যান্যো সহকর্মীরাদের প্রচেষ্ঠায় বিষয়টির নিস্পত্তি হয়। পরে আবার তাদের মধ্যে উপজেলার সদরে বিরোধ দেখা দেয়। ওই ঘটনার জের রাত সাড়ে ১০ টার দিকে দু’পক্ষের গোষ্টির লোকজনের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত আকমল হোসেন ও সুজন মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
তানভির হোসেনের মামা আব্দুল কাইয়ুম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িতে অন্যায়ভাবে প্রবেশ করে হামলা করেছে। পুলিশ আমার নিরপরাধ ছোট ভাই আবুল কাসেমসহ আমাদের তিনজনকে ধরে নিয়ে গেছে।
অপর দিকে মিছির আলীর পক্ষের লোকজন বলেন, তাদের লোকজনের উপর আগে হামলা করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!