1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

ছাতকের বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ৯.০৮ এএম
  • ৫৫৮ বার পড়া হয়েছে

মুজিবুর রহমান,ছাতক থেকেঃ
ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বাদেশ্বরী, সুড়িগাঁও ও মোগলগাওঁ গ্রামে অবশেষে বহুল কাঙ্খিত পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়েছে। স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিকের সহায়তায় গ্রামবাসী এই বিদ্যুৎ সংযোগ পান। গত শুক্রবার বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে অনুষ্ঠিত সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শুক্রবার সন্ধ্যা ৬ঘটিকায় মোগলারগাও সরকারি প্রাথমক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্টান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাউয়া বাজার ইউ/পি চেয়ারম্যান মুরাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারি কমিশনার ( ভূমি) শেখ হাফিজুর রহমান সহ ছাতক উপজেলার বিভিন্ন ইউ/পি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী বিদ্যুৎ সংযোগ প্রদান করায় সাংসদ মুহিবুর রহমান মানিককে কৃতজ্ঞতা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!