1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দিরাইয়ে মেধাবীদের বৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮, ৩.৪৫ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দিরাই::
সুনামগঞ্জের দিরাই উপজেলার জেএসসি ও পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের বৃত্তির টাকা কম দিয়েছে উপজেলা পরিষদ। নিয়মানুযায়ী ২১০০ টাকা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ১২শ টাকা করে। অথচ মাস্টার রোলে স্বাক্ষর নেওয়া হয়েছে ২১০০ টাকা হিসেবে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা গেছে দিরাই উপজেলা পরিষদ রাজস্ব আয় থেকে দিরাই উপজেলার পিএসসি ও জেএসসি উত্তী র্ণ মেধাবী ও গরিব শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য ৪ লাখ টাকা বরাদ্দ দেয়। গতকাল মঙ্গলবার উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২শ মেধাবী ও গরিব শিক্ষার্থীদের নগদ টাকা, ক্রেস্ট প্রদান করা হয়। তবে মাস্টার রোলে ২১০০ টাকা লেখা থাকলেও তাদেরকে দেওয়া হয়েছে ১২শ টাকা করে। বৃত্তির টাকা শিক্ষার্থীরে হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, মাস্টার রোলে স্বাক্ষর নেওয়া হয়েছে ২১০০ টাকার। কিন্তু দেওয়া হয়েছে ১২শ টাকা। কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কেন এমন প্রতারণা করা হলো।
দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছবি চৌধুরী বলেন, উপবৃত্তির প্রকল্প বিষয়ে কিছু জানিনা। আমাদের পরিষদে নামে বেনামে অনেক কিছুই হয়। আমাদের পরার্শ নেওয়া হয়না।
দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের মোবাইল ফোনে এশাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!