1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জুন, ২০১৮, ৪.১৮ পিএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল সোমবার চূড়ান্ত পর্বের খেলায় মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পৈন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে ইউনিয়নে শ্রেষ্টত্বের মুকুট পড়ে। এর আগে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ছেলে ফুটবলাররা জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সেমিফাইনালে ৪-০ গোলে পরাজিত করেছিল।
ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় এখন উপজেলা পর্যায়ে মোহনপুর ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শুরুর পরই মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা পৈন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের চেপে ধরে। আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে তাদের। পাল্টা আক্রমণের চেষ্টা করেও ব্যর্থ হয় পৈন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা। মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের মধ্যে মিজান, বিজয়সহ কয়েকজন খেলোয়াড় দৃষ্টিনন্দন খেলা উপহার দেয়।
খেলা শেষে ইউনিয়নে চ্যাম্পিয়ন মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাতে চ্যাম্পিয়ন কাপ তুলে দেন অতিথিবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!