1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বেপরোয়া লেগুনার ধাক্কায় সাংবাদিক পঙ্কজ দে আহত, রিপোর্টার্স ইউনিটির সুস্থতা কামনা করে বিবৃতি

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুন, ২০১৮, ৫.৪৮ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

লাইসেন্সবিহীন বেপরোয়া লেগুনার ধাক্কায় গুরুতর আহত হযেছেন সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সাংবাদিক পঙ্কজ কান্তি দে। রবিবার দুপুরে তিনি জেলা পরিষদ অফিসের সামনের সড়কে দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তিনি সিলেট পার্কভিউ মেডিকেল কলেজে চিকিৎসাধিন আছেন। তার সুস্থতা কামনা এবং অবৈধ লেগুনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ। পঙ্কজ কান্তি দে দৈনিক সুনামগঞ্জের খবরের পাশাপাশি সমকাল ও এটিএনে জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার জানান, ঐ এলাকায় মোটর সাইকেলযোগে যাওয়ার সময় একটি যাত্রীবাহী লেগুনা তার মোটর সাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেটে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় পঙ্কজ কান্তি দে এর মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে তবে ডাক্তাররা তার ডান পায়ের আঘাত বেশি গুরুতর বলে উল্লেখ করেছেন বলে জানিয়েছেন বিন্দু তালুকদার। দুএকদিনের মধ্যে তার হাটুর অপারেশন হবে বলে জানান তিনি।
এদিকে পঙ্কজ দেন আশু সুস্থ্যতা কামনা করে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ করে রোডপারমিটহীন লেগুনার দৌড়াত্ন্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। রবিবার রাতে সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুসহ বিবৃতিতে পঙ্কজ কান্তির সুস্থ্যতা কামনা করেন সহ-সভপতি আবেদ মাহমুদ চৌধুরী, আল-হেলাল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, দপ্তর সম্পাদক শামস শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান তারেক,

নির্বাহী কমিটির সদস্য শাহজাহান চৌধুরী, একেএম মহিম, একে কুদরত পাশা, হিমাদ্রী শেখর ভদ্র, ঝুনু চৌধুরী, জসিম উদ্দিন, মো. আমিনুল ইসলাম, আশিকুর রহমান পীর, সংগঠনের সদস্য শাহাবুদ্দিন আহমেদ, মাসুক মিয়া, অরুন চক্রবর্তী, শামসুল কাদির মিছবাহ, রাজন মাহবুব, বিশ্বজিৎ সেন পাপন, বিপ্লব রায়, শহীদ নূর আহমেদ, আব্দল কাইয়ূম রুজেল আহমদ, জাহাঙ্গীর আলমসহ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বুধবার এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক পঙ্কজ দে’র সুস্থতা কামনা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!