1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা, দক্ষ কর্মীদের সম্মাননা প্রদান

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জুন, ২০১৮, ১১.৫১ এএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অান্তর্জাতবক পাবলিক সার্ভিস দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রা ও আলোচনাসভায় সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের পরিকল্পনায় প্রথম বারের মতো প্রশাসনের কর্মীদের তাদের প্রাপ্ত দায়িত্ব ও সেবার জন্য সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ বরকতুল্লাহ খান, উপ পরিচালক, স্থানীয় সরকার, জনাব মোহাম্মদ এমরান হোসেন, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল আহমেদ। এ সময়ে বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরত কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!