1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

এতিমখানার শিশুদের খাওয়ালেন ফরহাদ, করলেন বিশুদ্ধ পানির ব্যবস্থা

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জুন, ২০১৮, ৩.১৪ এএম
  • ৪১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমদ সুনামগঞ্জ এতিম শিশু কন্যাদের সঙ্গে ঈদ উদযাপনের পর শুক্রবার দুপুরে তাদেরকে নানা পদের খাবার খাইয়েছেন। এসময় এতিমখানার আর্সেনিকযুক্ত নলকুপটি আর্সেনিকমুক্ত করে বিশুদ্ধ পানিপানের ব্যবস্থার জন্য তিনি নগদ ১৫ হাজার টাকা দান করেন।
শুক্রবার বাদ জুমআ ফরহাদ আহমদ এতিমখানার ১০০ শিশুর জন্য নিজ বাসা থেকে রান্না করে খাবার নিয়ে যান। মোরেগের রোস্ট, গরু মাংসের তরকারি, দই, কোমল পানীয়সহ নানা পদের খাবারে তাদের দুপুরের আহার করান। এসময় তিনি নিজ হাতে তাদের পাতে ভাত তরকারি তুলে দেন। এতিম শিশু কন্যারা তৃপ্তিসহকারে দুপুরের খাবার খান।
এসময় এতিম কন্যারা ফরহাদ আহমদকে জানান তাদের পানি পানের একমাত্র নলকূপটি আর্সেনিকযুক্ত। এ কথা শুনে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আর্সেনিক দূর করার জন্য ১৫ হাজার টাকা দান করেন। খাবার শেষ হলে তিনি এতিম কন্যাদের সঙ্গে গল্প করে কিছু সময় কাটান।

এতিম শিশুকন্যাদের খাবার পরিবেশনের সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এড. বুরহান উদ্দিন, কাউন্সিলর শামছুজ্জামান স্বপন, ফয়জুন্নুর প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!