1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

আমেরিকার ৩০ পণ্যে শুল্ক বাড়ালো ভারত

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জুন, ২০১৮, ৫.৩২ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

অনলাইন:
সম্প্রতি ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়ে ২৪১ মিলিয়ন ডলার আদায় করা শুরু করেছিল মার্কিন প্রশাসন। এবার তার জবাব দিল নয়াদিল্লি।
৩০টি মার্কিন দ্রব্যের উপর ৫০% শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সেইমতো তালিকা প্রস্তু করে জমা দেওয়া হয়েছে WTO-র কাছে।
গত মার্চে ভারতীয় স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিল আমেরিকা। যার জেরে ক্ষতির মুখে পড়ে এদেশীয় ব্যবসায়ীরা। উল্টে ২৪১ মিলিয়ন মার্কিন ডলারের লাভ করছিল ওয়াশিংটন। কিন্তু, এবার পালটা মার্কিন পণ্যের উপর ৫০% শুল্ক বাড়াল ভারত।
প্রসঙ্গত, গতমাসেই আপেল, বাদাম এবং মোটরসাইকেল-সহ ২০টি মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়িয়েছিল নয়াদিল্লি। যা নিয়ে G7 বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নয়াদিল্লির এই নতুন সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া কী হয় দেখার অপেক্ষা করতে হচ্ছে।
২০১৬-১৭ আর্থিকবর্ষে মোট ৪২.২১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমেরিকা থেকে রপ্তানি করেছিল ভারত। এবং ২২.৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!