1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সম্মাননা গ্রহণকালে পুলিশ সুপার: আমৃত্যু সুনামগঞ্জবাসীকে ভালোবাসার প্রতিদান দিয়ে যাব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুন, ২০১৮, ৩.০৭ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
আইন শৃঙ্খলা রক্ষায় সফলতা এবং অন্যান্য সামাজিক কাজে বিশেষ ভূমিকা রাখায় সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানকে সম্মাননা দিয়েছে সুনামগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা কমিউনিটি পুলিশ ফোরাম। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মাননা জানানো হয়। অতিথিবৃন্দ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সুনামগঞ্জ জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র নাদের বখত, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি পরিমল কান্তি দে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুর রব চৌধুরী প্রমুখ।
বক্তারা জেলার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলায় সামাজিকভাবে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করায় পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের প্রশংসা করে বলেন, শুধু আইন শৃঙ্খলার বাইরেও মানুষের জন্য কাজ করার নানা ক্ষেত্র রয়েছে তা কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন তিনি। বক্তারা তাকে একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত করে অবহেলিত সুনামগঞ্জের উন্নয়নে আরো ভূমিকা রাখার দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার,প্রবীণ শিক্ষক ধূর্যটি কুমার বসু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, সদর থানার ওসি মো. শহীদুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন, শাল্লা থানার ওসি মো. দেলোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল করসহ বিভিন্ন থানার ওসিগণ।
সম্মাননার জবাবে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, আমি এই সম্মানের যোগ্য নই। কিন্তু আপনারা যে ভালোবাসা আমাকে দেখালেন তাতে আমি আবেগাপ্লুত। আপনারা এই সম্মান দিয়ে আমার দায়িত্ব বাড়িয়ে দিলেন, অশেষ ঋণী করে দিলেন। তিনি আরো বলেন, আমি সুনামগঞ্জকে ভীষণ ভালোবাসি। যতদিন বেঁচে থাকব ততদিন এই ভালোবাসার প্রতিদান দিয়ে যাব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!