1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রাঙামাটির নানিয়ারচরে পাহাড় ধসে নিহত ১১ জন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুন, ২০১৮, ৭.১২ এএম
  • ৪৭৬ বার পড়া হয়েছে

অনলাইন::
রাঙামাটির নানিয়ারচরে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। উপজেলার হাতিমারায় পাহাড় ধসে চাপা পড়া দুইজন এবং একই উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মনতলা এলাকা থেকে একজনের লাশ উদ্ধারের পর নিহতের এই সংখ্যা দাঁড়ায়।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

কোয়ালিটি চাকমা জানিয়েছেন, উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চারজন মারা গেছে। এ ছাড়া হাতিমারা এলাকায় চাপা পড়া দুইজনের লাশ উদ্ধার করা রয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল মামুন এবং নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করলেও কতজন মারা গেছে- তা নিশ্চিত করতে পারেননি।

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, ‘পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় ইউএনও কিংবা ওসি ওই এলাকাগুলোতে এখনো পৌঁছাতে পারেননি। তাই নিশ্চিত করে ঠিক কতজন নিহত বা নিখোঁজ রয়েছেন তা জানাতে সময় লাগছে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!