1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে সুনামগঞ্জে যুব ইউনিয়নের মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জুন, ২০১৮, ১০.৩৯ এএম
  • ৪২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দেশ-বিদেশে বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখা’। শনিবার বিকেল চারটায় শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সুধীজনও সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করছে সাম্্রাজ্যবাদী শক্তি। সৌদি আরবে শ্রমিক হিসেবে পাঠানো আমাদের নারীরা সম্ভ্রম খুইয়ে দেশে এসে এক অনিশ্চিত জীবনের মুখে পড়েছে। সম্প্রতি মাদকবিরোধী অভিযানের নামে দেশে বিচারবহির্ভূত হত্যাকা- চলছে। বক্তারা অবিলম্বে এসব বিচারবহির্ভূত ঘটনা বন্ধের দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমেদ, যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের তারেক, সাবেক ছাত্র নেতা শাহ কামাল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, ছাত্র নেতা আসাদ মনি, মনির হোসেন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!