1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বিশ্বকাপ ইতিহাসের পাঁচ বিতর্কিত ঘটনা

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জুন, ২০১৮, ৫.২৭ এএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

অনলাইন:
আর মাত্র পাঁচদিন পরই রাশিয়ায় শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। ৩২টি দল বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামবে।
ফুটবলপ্রেমীরা প্রিয় তারকাদের খেলা দেখার জন্য তৈরি হচ্ছেন। তার আগে দেখে নেওয়া যাক বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বিতর্কিত পাঁচটি ঘটনা।
১৯৮৬ বিশ্বকাপ : এই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৫১ মিনিটে দিয়াগো ম্যারাডোনার হাত দিয়ে গোল নিয়ে এখনো তর্ক চলে। স্বয়ং ম্যারাডোনা এই ঘটনাকে ‘ঈশ্বরের হাত’ বলে দাবি করলেও, বিতর্ক থামেনি।

২০০৬ বিশ্বকাপ : জার্মানি বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস-পর্তুগাল ম্যাচটি ‘ব্যাটল অফ ন্যুরেমবার্গ’ নামে কুখ্যাত। এই ম্যাচে ১৬টি হলুদ কার্ড ও চারটি লাল কার্ড দেখান রেফারি ভ্যালেন্টিন ইভানভ। ম্যাচের উপর তার নিয়ন্ত্রণ ছিল না। তার তীব্র সমালোচনা করে তৎকালীন ফিফা সভাপতি শেপ ব্লাটার বলেন, রেফারিকেই হলুদ কার্ড দেখানো উচিত ছিল

২০০৬ বিশ্বকাপ : এই বিশ্বকাপের ফাইনালে ইতালির বিরুদ্ধে মার্কো মাতারাজ্জিকে ঢু মেরে বসেন ফ্রান্সের তারকা জিনেদিন জিদান। এটাই ছিল তার শেষ ম্যাচ।

মাতারাজ্জি তার মা ও বোন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মাথা গরম করে ফেলেন জিদান। তিনি লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর টাইব্রেকারে ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় ইতালি।
২০১০ বিশ্বকাপ : দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিরুদ্ধে শেষমুহূর্তে হাত দিয়ে নিশ্চিত একটি গোল বাঁচিয়ে দেন লুই সুয়ারেজ। তিনি লাল কার্ড দেখলেও, টাইব্রেকারে ম্যাচ জিতে যায় উরুগুয়ে।

২০১৪ বিশ্বকাপ : ব্রাজিল বিশ্বকাপেও বিতর্কে জড়ান সুয়ারেজ। এবার তিনি গ্রুপের শেষ ম্যাচে ইতালির ডিফেন্ডার জিওর্জিও চিয়েলিনিকে কামড়ে দেন। এর জন্য ৯ ম্যাচ নির্বাসিত হন সুয়ারেজ। তার বিপুল অঙ্কের জরিমানাও হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!