1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুনামগঞ্জের সাংবাদিক শহিদ নূর

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জুন, ২০১৮, ৫.২৪ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের কর্মচঞ্চল তরুণ সাংবাদিক,দৈনিক খোলা কাগজের সুনামগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আজকের সুনামগঞ্জের চীফ রিপোর্টার শহীদ নূর আহমেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৮ জুন) সন্ধ্যায় সিলেট থেকে জগন্নাথপুর যাওয়ার পথে বিশ্বনাথ রোডে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, সিলেট থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে জগন্নাথপুরে যাচ্ছিলেন শহীদ নূর। এ সময় অসাবধানতাবশতঃ শহীদ নূরের মাথা গাড়ি থেকে বাইরে ছিলো। এসময় পিছন থেকে দ্রুতগামী একটি বেপরোয়া বাস অটোরিকশাটিকে ওভারটে করতে গিয়ে তাঁর মাথায় আঘাত করে চলে যায়। তাৎক্ষনিক শহীদ নূরের মাথা ফেটে যায়। তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

গুরুত্বর আহত সাংবাদিক শহীদ নূরের ফুফুতো ভাই শাহুল আহমদ জানান, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন তিনি এখন অনেকটা আশংকামুক্ত। নিয়মিত চিকিৎসায় সুস্থ হয়ে উঠবেন।

শহীদ নূরের সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। শহিদনূরের সুস্থতা কামনা করেছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!