1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দোয়ারাবাজারে বিএডিসির ঠিকাদারের অনিয়ম: অভিযোগকারীর বিরুদ্ধে মামলা করায় মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জুন, ২০১৮, ৩.৩২ পিএম
  • ৪০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদী রাবারড্যাম প্রকল্পের পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শিব্বির আকন্দ সাব্বির ও তার ভাইকে জড়িয়ে চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ বোগলাবাজার ইউনিয়নবাসীর উদ্যোগে চিলাই নদী পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও সজিব রায়হান এর পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হাবীবুর রহমান শেখ চান্দ, শিক্ষক আলহাজ্ব আহম্মদ আলী, আজিজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সামছুদ্দিন, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, গ্রাম -পঞ্চায়েত নেতা অব.সেনা সৈনিক তাইজ উদ্দিন, আবু হানিফা, মফিজ উদ্দিন, শহিদ মিয়া, হারুনুর রশীদ, জামাল উদ্দিন, ছিরমত আলী, আবুল কালাম,মো. ইদ্রিস আলী, আব্দুল খালেক, আব্দুল মালেক, হযরত আলী, হোসাইন আহমদ, ইবরাহিম আলী, নাছির উদ্দিন, আব্দুর রব, আব্দুল হান্নান, শফিকুল আলম, বিলাল আহমদ, শ্রমিকনেতা আব্দুস শহিদ, ফয়জুদ্দিন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে শিব্বির আকন্দ সাব্বিরের উপর মিথ্যা মামলা প্রত্যাহার সহ উপজেলার বোগলাবাজার ইউনিয়নের চিলাই নদীর উপর নির্মিত রাবারড্যাম প্রকল্প ও উপপ্রকল্প সমূহের চলমান কাজে অনিয়ম ও দুর্নীতি প্রশাসনিক তদন্ত দাবি করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!