1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

খাসিয়ামারা নদী ভাঙ্গন প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জুন, ২০১৮, ৩.৫৮ এএম
  • ৩৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলার পাহাড়ি খাসিয়ামারা নদী থেকে অবাধে বালু উত্তোলন বন্ধ করণ ও নদী ভাঙ্গন প্রতিরোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সুরমা ইউনিয়েনের আলীপুর বাজারে এলাকাবাসীর উদ্যোগে খাসিয়ামারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসীর সতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল কাদির, জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা সফির উদ্দিন, আওয়ামীলীগ নেতা আবুল খায়ের, মৎস্যচাষী ও ব্যবসায়ী হাবিবুর রহমান, যুবলীগ নেতা ফিরোজ আলী, বিএনপি নেতা জাহের উদ্দিন, ব্যবসায়ী সিরাজ মিয়া, গোলাপ মিয়া, সলিম উদ্দিন, আমির উদ্দিন, কৃষক মুজিবুর রহমান, আব্দুল মন্নাফ, মুর্শিদ মিয়া, জাহের মিয়া, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন, খাসিয়ামারা নদীর বালু মহাল লিজ দেওয়ার নামে এলাকাবাসীর সর্বনাশ করা হচ্ছে। অপরিকল্পিতভাবে নদীর পাড় ঘেঁষে বালু উত্তোলন করায় প্রাকৃতিক পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। দিন দিন খাসিয়ামারা নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। এসময় বক্তারা খাসিয়ামারা নদী থেকে অবাধে বালু উত্তোলন করণ এবং খাসিয়ামারা নদী ভাঙ্গন প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অন্যথায় স্থানীয় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা গণআন্দোলনে নামবেন বলে হুসিয়ারি দেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!