1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

সুনামগঞ্জ মহিলা কলেজ হোস্টেল থেকে একাদশ শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ১১.০২ এএম
  • ৭২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের কুশিয়ারা ছাত্রী হোস্টেলের পরিত্যাক্ত বাথরুম থেকে একাদশ শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঠাকুরভোগড় গ্রামের প্রতাপ রঞ্জন বৈষ্ণবের কন্যা ইতি রাণী বৈষ্ণব মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। প্রায় মাস খানেক আগে সে মহিলা কলেজের কুশিয়ারা হোস্টেলে ১১ নম্বর কক্ষে অবস্থান করছিল। শুক্রবার সকাল ৯টা থেকেই তার সহপাঠীরা খোঁজ পাচ্ছিলনা। জু’মার নামাজের পরে সহপাঠীরা ৩য় তলার পরিত্যাক্ত বাথরুমে গিয়ে দেখতে পায় ভেন্টিলেটরের রডের সাথে গলায় ওড়না প্যাচানো ইতির লাশ ঝুলছে। সাথে সাথে তারা হোস্টেল সুপার জালাল উদ্দিনকে খবর দিলে তিনি পুলিশে খবর দেন। সদর থানার এসআই সাইফুরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ হত্যার কারণ জানাতে পারেননি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!