1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাতকের পিয়াইন নদীতে বালু উত্তোল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জুন, ২০১৮, ২.৪৫ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
ছাতকে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। রবিবার সকালে ইসলামপুর ইউনিয়নের পিয়ান নদীতে বালু শ্রমিকদের সাথে ড্রেজার শ্রমিকদের সংঘর্ষে তারা আহত হন। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিনভর ছাতক বালু ব্যবসায়ী সমিতি ও কোম্পানীগঞ্জ বালু ব্যবাসীয় সিমিতির পক্ষ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন না করতে মাইকিং করা হয়। রবিবার সকালে বালু উত্তোলনকারী শ্রমিকরা ড্রেজার চালানো বন্ধ করা নিয়ে ড্রেজার মেশিন পরিচালনাকারীদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৩০জন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত শাহিন মিয়া ও সমুজ আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন, কমর আলী, মো. আলী, খলিলুর রহমান, আব্দুর রহমান, আনোয়ার,হোসেন, কলিম উদ্দিন, কয়েছ মিয়া, দুলাল মিয়া, আব্দুল হামিদ, একরাম মিয়া, লোকমান হোসেন, বাতি মিয়া, আব্দুল ওয়াহিদ। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছাতক বালু ব্যবসায়ী সংগঠনের সভাপতি আব্দুস সত্তার বলেন, চেলা ও পিয়ান নদীতে ড্রেজার মেশিন বন্ধে সিলেটের বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে একাধিক আবেদন করা হলেও এ ব্যাপারে প্রয়োজনীয় কোন ব্যবস্থা না নেয়া হয়নি। যার ফলে অবৈধভাবে একটি সিন্ডিকেট নদী নিয়ন্ত্রণ করে আছে। এ কারণেই সংঘর্ষ ঘটছে। আগামীতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেন তিনি।
ছাতক থানার ওসি আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!