1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

জামালগঞ্জে খালেদা জিয়ার মুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জুন, ২০১৮, ৪.৫০ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার উপজেলার শিক্ষক মিলনায়তন হল রুমে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে ইফতার পূর্বক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল লেইচ। সাধারন সম্পাদক শাহ জাহান চৌধুরীর সঞ্চালনায় প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মো. নুরুল হক আফিন্দী। বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মালিক, সহ সাধারন সম্পাদক মুদরিছ চৌধুরী, জামাতের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন স্বপন, বিএনপি’র প্রচার সম্পাদক মো. আব্দুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এড. শাহীনুর রহমান শাহীন, উলাম দলের সভাপতি মাও. আশিক নুর। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ সদর ইউপি সভাপতি নাজিম উদ্দিন, উত্তর ইউপি সভাপতি আলী আক্কাস মুরাদ, সাচনা বাজার ইউপি সভাপতি জয়নাল পাঠান, উপজেলা ছাত্রদলের নেতা মইনুল হোসেন, আলোয়ার হোসেন প্রমূখ। আলোচনা সভার পর বিশেষ মোনাজাত এর মাধ্যেমে সভার সমাপ্তি ঘটে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!