1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

শিল্পকলা একাডেমির আয়োজনে সুনামগঞ্জে নজরুল প্রয়াণ দিবস উদযাপন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯.০৩ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে সুনামগঞ্জে “আমারে দেবো না ভুলিতে” শীর্ষক এক আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন সুনামগঞ্জের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
​শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।
​জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী (পাবেল) এর সভাপতিত্বে এবং শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সৌরভ অধিকারী অয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন স্থানীয় শিক্ষাবিদ, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​আলোচনা সভায় অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন, ​মো: জাকির হোসেন, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ, ​শেরগুল আহমেদ, প্রাক্তন অধ্যক্ষ, পৌর ডিগ্রি কলেজ, ​সুখেন্দু সেন, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক, আনিসুজ্জামান শামীম, অ্যাডভোকেট, ​ছানা গোপাল সরকার, প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী।
​আলোচকরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, এবং সাম্য ও মানবতার দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অসাম্য ও শোষণের বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সঙ্গীত আজও বাঙালি জাতিকে যেকোনো সংকটে অন্যায়-অবিচারের বিরুদ্ধে অনুপ্রেরণা জোগায়। কবির ৫০তম প্রয়াণ দিবসে তাঁর চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
​আলোচনা পর্ব শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় কবির রচিত কবিতা আবৃত্তি ও কালজয়ী নজরুল সঙ্গীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে বিশেষ আবহের সৃষ্টি করে। অনুষ্ঠানে শহরের বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!