1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন

  • আপডেট টাইম :: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮.২৬ পিএম
  • ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA) হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওরের অনন্য জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের সচেতন করতে আজ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জয়পুর-গোলাবারি এলাকায় জরুরি নির্দেশনাসমূহ সংবলিত বিশেষ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়িত হয়। সাইনবোর্ড স্থাপনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। কর্তৃপক্ষ জানায়, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ দিন দিন হুমকির মুখে পড়ছে। বিশেষ করে পর্যটকদের অসচেতনতা এবং হাউসবোটগুলোর অনিয়ন্ত্রিত কার্যক্রমের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করার লক্ষ্যে এই স্থায়ী সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পর্যটকরা হাওরের নিয়মকানুন সম্পর্কে সহজে জানতে পারবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!