1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তাহিরপুরে কম্পিউটার অপারেটরের হাতে শিক্ষক লাঞ্চিত

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ মে, ২০১৮, ৩.৫৭ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে স্টিলের স্কেল দিয়ে মাথায় আঘাত করেছে উপজেলা রিসোর্স সেন্টারের কম্পিউটার অপারেটর।
এ ঘটনায় আহত মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখর রায় তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা রিসোর্স সেন্টারের কম্পিউটার অপারেটর বাচ্ছু মিয়ার বিরুদ্ধে ।
বুধবার (৩০ মে) বিকেলে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তাহিরপুর উপজেলা রিসোর্স সেন্টারে বিষয়ভিত্তিক ট্রেনিং চলাকালীন সময়ে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখর রায় গত ৫ দিন ধরে বিষয়ভিত্তিক ট্রেনিং করে আসছেন। বুধবার বিকেলে তিনি ট্রেনিং শেষে উপজেলা রিসোর্স সেন্টারের কম্পিউটার অপারেটর বাচ্ছু মিয়াকে ট্রেনিং এর বরাদ্দের বিষয়ে জানতে চান এবং শিক্ষকদের ট্রেনিং এর বরাদ্দ অনুযায়ী টাকা না দিয়ে কেন কম টাকা দেওয়া হচ্ছে এ বিষয়ে প্রশ্ন করলে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে কম্পিউটার অপারেটর বাচ্ছু মিয়া উত্তেজিত হয়ে তার কাছে থাকা স্টিলের স্কেল দিয়ে শিক্ষক শেখর রায়ের মাথায় আঘাত করে তাকে আহত করে।
আহত শিক্ষককে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই শিক্ষকদের মধ্যে বিষয়টি জানাজানি হলে পুরো উপজেলার শিক্ষক মহল ও সুশীল সমাজ বিষয়টির তীব্র নিন্দা জানান এবং কম্পিউটার অপারেটর বাচ্ছু মিয়াকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে তাহিরপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম সরোয়ার লিটন জানান, কম্পিউটার অপারেটর বাচ্ছু মিয়ার বিরুদ্ধে আমার নিকট উপজেলার অনেক শিক্ষকের অভিযোগ রয়েছে। প্রকৃত পক্ষে বাচ্ছু মিয়া একজন দুর্নিতীবাজ লোক তার বিরুদ্ধে আমরা একাধিকবার অভিযোগও করেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত কম্পিউটার অপারেটর বাচ্ছু মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তার ব্যাক্তিগত দু,টি নাম্বার বন্ধ পাওয়া যায়।
তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকতা মোহাম্মদ ফেরদৌস জানান,আমি শিক্ষক আহত হওয়ার ঘটনাটি শুনেছি বিষয়টি খুবই দুঃখজনক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!