1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সাচনা বাজারের ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ মে, ২০১৮, ৩.৫৩ পিএম
  • ৬১১ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৪নং সাচনা বাজার ইউনিয়ন পরিষদের ২০১৮- ২০১৯অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়নের সাচনা বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম।
ইউপি সচিব প্রদিপ কুমার রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সুনামগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) সাজাল পারভীন রুহি, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম নবী হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরাম এর সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্য আতাউর রহমান, মনোয়ার হোসেন, মো. মানিক মিয়া, ইউপি সদস্যা হোসনে আরা সহ অনুষ্ঠানে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। আগামী অর্থ বছরের ১ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ৫ শত ২৮ টাকার উন্মুক্ত বাজেট পেশ করা হয়।
বাজেট ঘোষণার পর প্রশিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও সেলাই ও কম্পিউটার প্রশিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরন করা হয়। সাচনা বাজার ইউপি কর্তৃক সহযোগীতায় প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম অসহায় দারিদ্রদের ২০ জন ছাত্রীকে বাই সাকেইল, প্রতিবন্ধী ২০ জনকে হুইল চেয়ার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মী ইউনিয়নের বিভিন্ন দপ্তরে অন্তভুক্ত ৪০ জনকে ছাতা, সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে ৪০টি ছাতা ও স্বাস্থ্য কর্মী ও মিডিয়া কর্মীদের মাঝে ১৫টি রেইন কোট বিতরন করা হয়। প্রধান অতিথি মো. সাবিরুল ইসলাম বলেন, বাজেট সভা ও অসহায় দারিদ্র ছাত্রী ও প্রতিবন্ধীদের মাঝে এ সকল উপকরণ বিতরন করা একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!