1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন টাইগার মাশরাফি!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮, ৯.১৮ এএম
  • ৩৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:
আগামী জাতীয় নির্বাচনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল থেকে ভোটে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামল।

আজ মঙ্গলবার একনেক সভা পরবর্তী ব্রিফিং এ সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তবে মাশরাফি কোন সংসদীয় আসন থেকে এবং কোন দল থেকে অংশ নেবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পরিকল্পনামন্ত্রী।

পরে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমি সব জানি। কিন্তু এখন বলব না। রোজার দিন, তাই মিথ্যা বলতে পারব না। এ বিষয়ে এখন আর কিছুই বলব না।

তবে মাশরাফি এবছর ভোট করতে তিনি চাইবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, আমিও তো খেলার সঙ্গে রয়েছি, নির্বাচনও করেছি।

পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে মাশরাফির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সমাজকল্যাণে নামলেও নির্বাচনে অংশ নেওয়া কিংবা না নেওয়ার বিষয়ে সবসময় নীরব থেকেছেন এই ক্রিকেটার।
প্রগতিশীল, মুক্তিযুদ্ধের পক্ষের এবং সর্বোপরি মানবতাবাদী হিসেবে তিনি দেশে খেলোয়াড়দের মধ্যে আলাদা ইমেইজ তৈরি করেছেন। একজন সাচ্চা দেশপ্রেমিক খেলোয়াড় হিসেবে তিনি সবমহলে পরিচিত। তরুণদের কাছে এখন আইনক হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!