1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মৌলভী বাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ মে, ২০১৮, ১১.৪৮ এএম
  • ৪৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:
মৌলভীবাজার সদর উপজেলায় পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক শিশু।

সোমবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের সুলতান পুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুড়াকান্দা গ্রামের চান মিয়ার কন্যা শিশু অঞ্জনা আক্তার (৭) ও একই থানাধিন বাহেরবালি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে তানিয়া আক্তার (৭)। নিহত দুই শিশু পরিবারের সাথে সুলতানপুর এলাকায় শামীম মিয়ার কলোনিতে বসবাস করতো। নিহতরা শহরের শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় আয়েশা আক্তার (৮) নামে আরেক শিশু আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পুকুর পাড়ে তানিয়া, অঞ্জনা ও আয়েশা খেলা করছিলেন। এসময় তারা পানিতে গোসলের জন্য নামলে সেখানে ডুবে যায়। পরে আব্দুর রহমান নামের এক যুবক আয়েশাকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাকে উদ্ধার করলে সে জানায় আরো ২জন পানিতে ডুবে আছে। পরে খোঁজাখুঁজি করে তানিয়া ও অঞ্জনাকেও উদ্ধার করা হয়। পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!