1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

লক্করঝক্কর বাস রাস্তা থেকে নিচে পড়ে উল্টে গেল, খুলে পড়লো ইঞ্জিন, আহত ৩০

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ মে, ২০১৮, ৩.১৫ পিএম
  • ৩৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সিলেট সড়কের ধারণবাজার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি লক্করঝক্কর বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে ছিটকে পড়ে উল্টে গেছে। এসময় লক্কর ঝক্কর বাসের ইঞ্জিনও খুলে নিচে পড়ে যায়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের ধারণ বাজার এলাকায় এঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বেলা পোনে ১২টার দিকে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল একটি যাত্রীবাহী বিরতিহীন বাস। অতিরক্তি সিট বসানো পুরনো লক্কর ঝক্কর এই বাসটি চলার পর থেকেই ঝাঁকুনি দিয়ে চলছিল। বাসটি ধারণ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পড়ে উল্টে যায়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। উল্টে যাওয়া গাড়ি থেকে বের হতে গিয়ে আহত হন অন্তত ৩০ যাত্রী। উল্টে যাওয়ার পর গাড়ির ইঞ্জিনও খুলে নিচে পড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহত যাত্রী টিটু পুরকায়স্থ বলেন, সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছাড়ার পরই বাসটি ঝাঁকুনি দিয়ে চলছিল। অতিরিক্ত সিট যুক্ত করে যাত্রী বসানো হয়েছিল। ধারণ এসেই ফাকা রাস্তা থেকে হঠাৎ ছিটকে নিচে পড়ে গাড়িটি অর্ধেক উল্টে যায়। গাড়ির ভেতরে থাকা যাত্রীদের সবাই কমবেশি আহত হয়েছেন। আমি নিজেও মাথা, হাত ও শরিরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছি।
ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে নিচে পড়ে উল্টে গিয়ে যাত্রীরা আহত হয়েছেন। স্থানীয় জনতা ও পুলিশ আহতদের চিকিৎসার জন্য পাঠিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!