1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সাচনা বাজারে ৯ দোকান আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ মে, ২০১৮, ১.১৬ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর ৫ ঘটিকায় সিএন্ডবি রোডের পশ্চিম গলিতে অগ্নিকান্ড ঘটনাটি ঘটে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্থ ইসলাম টেড্রার্স, শাহ জালাল মেশিনারিজ স্টোর, মনির এন্টারপ্রাইজ, মেহেদী কম্পিউটার, সূর্য মোবাইল সেন্টার ও ওয়াহিদ স্টোর, উপমা মেশিনারি সহ ঝুমা স্টোর, বন্যা স্টোর, সুরঞ্জনের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীদের মতে মেহেদী কম্পিউটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, ওসি তদন্ত মিজানুর রহমান, বনিক সমিতির সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাচনা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন সহ বিভিন্ন পেশাজীবি মানুষ।
আগুন লাগার সংবাদ পেয়ে স্থানীয় জনগন আগুন নেভানোর জন্য প্রচেষ্টা চালায় ও সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ৩ ঘন্টা ব্যাপী অগ্নি শিখায় ৯ ব্যবসায়ীাদের ক্ষতি পুরনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। জানা যায় সাচনা বাজারে ১ বছরের মাথায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গেল বছর একই সময়ে বাধঁ বাজারে ৭টি ঘর পুড় ছাই হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!