1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে শিকলে বেঁধে শিশু নির্যাতন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ মে, ২০১৮, ৮.০২ এএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে এক শিশুকে হাত পা বেঁধে অমানুসিক নির্যাতন করেছে দুই ব্যবসায়ী। শিকলে দিয়ে বেঁধে পিটিয়ে শিশুটির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ গিয়ে ওই শিশুকে উদ্ধার করে নিয়ে আসে। উপজেলার মুজিববাজার রাজু মিয়া (১১) নামের ওই শিশুটি বর্তমানে সেফ হোমে আছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুজিববাজার গ্রামের দিনমজুর আব্দুল মতিনের ছেল রাজু মিয়া বুধবার বিকেলে বাজারে ঘুরাঘুরি করছিল। ওই সময় উপজেলার ধনপুর বাজারের নূর হোসেনের টেলিকম দোকানে চুরির অভিযোগে বাজারের ব্যবসায়ী দুধপুর গ্রামের নূর আহমদ এবং পশ্চিম রাজনগর গ্রামের ব্যবসায়ী ওয়াহেদ আলী শিশু রাজু মিয়াকে বাজার থেকে ধরে নিয়ে তার হাত পা বেধে বেদম মারপিট করে। এক পর্যায়ে শিকল দিয়ে বেধে পিটিয়ে তার স্বীকারোক্তি আদায় করা হয়। এদিকে স্থানীয়রা শিশুকে মারধরের ঘটনাটি থানাকে জানালে খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানার এসআই আরিফ ঘটনাস্থলে পৌছে নির্যাতনকারীদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে বৃহষ্পতিবার তার মায়ের আবেদনের প্রেক্ষিতে তাকে সেফ হোমে পাঠানো হয়েছে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী বাজারের ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, শিশুটির কিছু চুরির অভ্যেস আছে। এর আগেও এমন হয়েছে। তবে এভাবে তাকে নির্যাতন করা মোটেও ঠিক হয়নি।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, শিশুটির মার আবেদনের প্রেক্ষিতে তাকে আদালকের মাধ্যমে বৃহষ্পতিবার দুপুরে সেফ হোমে পাঠানো হয়েছে। চুরির অভিযোগ পাওয়ায় আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে বুধবার রাতে থানায় নিয়ে এসেছিলাম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!