1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

ট্যুরিস্ট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাদের বখত: শহরে পর্যটক উপযোগী আরো স্থাপনা নির্মাণ করা হবে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮, ৪.৪১ এএম
  • ৪১৪ বার পড়া হয়েছে
sdr

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত বলেছেন, পৌর শহরে নাগরিক মান বৃদ্ধি করে বেড়াতে আসা পর্যটকদের জন্য শহরে আরো দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করা হবে। বাইরের পর্যটকদের জন্য শহরের বিভিন্ন স্থানে ভাড়া, খাবার-দাবার-থাকার তথ্যগুলো উল্লেখ করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিলবোর্ড টাঙ্গানো হবে। তিনি বলেন, সুনামগঞ্জ জেলা প্রাকৃতিকভাবেই অনন্য এক অঞ্চল। এর প্রতি দেশ বিদেশের মানুষের আলাদা টান আছে। এখানকার, হাওর-জলাশয়-পাহাড়-নদীর টানেই প্রতি বছর হাজারো পর্যটক সুনামগঞ্জের সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসেন। নাদের বখত পর্যটকদের উপযোগী নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বুধবার রাত সাড়ে দশটায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ট্যুরিস্ট ক্লাবের ৮ম বর্ষ পদার্পন উপলক্ষে তিনি জন্মদিনের কেক কাটের সংগঠনের সংশ্লিষ্টজনসহ সুধীজনদের নিয়ে।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার ও সুনামগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সদস্য সালমান ফার্সী, জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট কল্লোল তালুকদার, সংস্কৃতিকর্মী হিরন্ময় রায়, এডভোকেট আবুল হোসেন, ব্যবসায়ী তফাজ্জুল হোসেন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!