1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

মাদক সম্রাট সংসদেই আছে: এরশাদ

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ মে, ২০১৮, ৭.০৫ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকারের মাদকবিরোধী অভিযানে ক্রসফায়ারের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের পরিচয় জাতি জানতে চায়। এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না।
মাদকের যারা সম্রাট তারা সংসদেই আছে এবং তাদের কিছুই হচ্ছে না।
আজ বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বন্দুকযুদ্ধের তীব্র সমালোচনা করে বলেন, যারা মাদক ব্যবসায়ী তাদের রুখতে প্রয়োজনে আইন করেন। মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেন। মাদক ব্যবসা এমনিতেই বন্ধ হয়ে যাবে। বিনা বিচারে হত্যা করতে হবে না।

তিনি বলেছেন, মাদক নির্মূলের নামে বন্দুকযুদ্ধে নির্বিচারে হত্যা দেশ-বিদেশে কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। কোথাও এর নজির নেই।

যানজট প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যানজটের কারণে প্রতিদিন ৫১ লাখ ঘণ্টা অপব্যয় হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছ দেশ। এ থেকে পরিত্রাণ পেতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরোধীদলের নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!